Logo
Logo
×
   

Advertisement

খেলা

মোহামেডানকে হারাল ফর্টিস

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোহামেডানকে হারাল ফর্টিস

ছবি-বাফুফে

Advertisement

প্রিমিয়ার ফুটবল লিগে দারুণ ছন্দে থাকা ফর্টিস পেল আরেকটি জয়। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা কিংসের ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিস। দুদলের পয়েন্ট এখন সমান। এই জয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে ফর্টিস। সমান ম্যাচে সমান পয়েন্ট কিংসেরও। গোল ব্যবধানে এগিয়ে কিংস। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে মোহামেডান। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। দিনের একমাত্র ম্যাচে বল দখলে এগিয়েছিল মোহামেডানই। প্রায় সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখেন মোহামেডানের ফুটবলাররা। ১৬টি শটের মধ্যে লক্ষ্যে ছিল চারটি। ম্যাচের ২২ মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান ফুটবলার এসা জালো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মোহমেডান। কিন্তু মিলছিল না কাঙ্ক্ষিত গোল। উলটো ৫২ মিনিটে আরও এক গোল হজম করে সাদা-কালোরা। ফর্টিসের হয়ে দ্বিতীয় গোলটিও করেন এসা জালো। ১২ মিনিট পর একটি গোল শোধ করে মোহামেডান। পেনালটি থেকে গোলটি করেন মোজাফফারভ। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিসের।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম