Logo
Logo
×

Advertisement

খেলা

৩৩-এ লুকাকুর ৯০ গোল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৩৩-এ লুকাকুর ৯০ গোল

Advertisement

ইনজুরির দরুন সদ্যসমাপ্ত মৌসুমে নাপোলির হয়ে মাত্র ৬৪ মিনিট খেলতে পেরেছেন রোমেলু লুকাকু। তারপরও ৩৩ বছর বয়সি এই আনফিট তারকা স্ট্রাইকারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছে বেলজিয়াম।

কোচের আস্থার প্রতিদান দারুণভাবে দিলেন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে এক বছরেরও বেশি সময় পর খেলতে নেমে দুর্দান্ত এক গোলে লুকাকু বুঝিয়ে দিলেন বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে গত আসরের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি শুরু করেছে বেলজিয়াম।

ক্রোয়েশিয়ার মাঠে ৩৮ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন ইউরি টিলেমান্স। ৭৩ মিনিটে বদলি হিসাবে নেমে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। বেলজিয়ামের জার্সিতে ১২৫ ম্যাচে তার গোল হলো ৯০টি।

পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার মাত্র একটি শট লক্ষ্যে ছিল। মাস্ক পরে খেলা ক্রোট অধিনায়ক লুকা মদরিচের সেই শট রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিশ্বকাপ শুরুর আগে বেলজিয়াম আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তিউনেশিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ স্লোভেনিয়ার বিপক্ষে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

বিদায় বেলজিয়ামের সোনালি প্রজন্ম

বিদায় বেলজিয়ামের সোনালি প্রজন্ম

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?

আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

আরও পড়ুন

ভালো খেলেও হতাশার হার

ভালো খেলেও হতাশার হার

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম