স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকা
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনের রাজধানী মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি। আগুনে পুড়ে যাওয়া এলাকা পুনর্গঠনে আর্জেন্টাইন ফরোয়ার্ড ৮০ হাজার ইউরো (প্রায় এক কোটি ১৫ লাখ টাকা) দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি লিখেছেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ মাদ্রিদের মানুষ শিগগিরই তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।’
প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও অব্যাহত রয়েছে সতর্কতামূলক নির্দেশনা। পরিস্থিতি স্থিতিশীল হলেও জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনো দাবানলপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।
