বাটলার কি আয়নায় নিজেকে দেখবেন!
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বাংলাদেশ নারী ফুটবল দল বিধ্বস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার দায় নিজের কাঁধে নেন। তিনি বলেছেন, ‘আমি কোনো অজুহাত দেব না। এই ফলের দায় আমি নিচ্ছি।’ তার কথায় উঠে এলো দলের ভেতরের বিভাজন, উঠে এলো এমন কিছু বিষয়, যা তার নিয়ন্ত্রণের বাইরে। বললেন, ‘আমাদের দলে দুটি গ্রুপ রয়েছে। একটি অভিজ্ঞদের গ্রুপ, অন্যটি তরুণদের। মাঠের বাইরের বিষয়গুলো নিয়েও কিছু সমস্যা রয়েছে, যা আমার নিয়ন্ত্রণে নেই।’
বাটলার আপত্তি তুলেছেন কিছু কর্মকাণ্ড নিয়ে। গভীর রাতে খেলোয়াড়দের ফোন করাটাকে দলের জন্য সহায়ক মনে করেন না তিনি। তার কথায় আবারও ফিরে এসেছে পুরোনো বিতর্ক। দলের ব্যর্থতার পর এর আগেও বাটলার মাঠের বাইরের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলেছেন। উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজমের পর তার একই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন অন্য জায়গাতেও। কোনো দল যখন ১০ গোল খায়, তখন শুধু বাইরের সমস্যার কথা বললেই কি দায় শেষ হয়ে যায়? কোচের কৌশল, একাদশ নির্বাচন, প্রস্তুতি, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি-সব কিছুকেই কি একই আয়নায় দেখতে হবে না?
বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ। বাটলারও সেই ম্যাচ নিয়ে আশাবাদী নন।
তার মতে, উত্তর কোরিয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি আবারও হতে হবে।
