Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

ক্যানসার রোগীর মৃত্যুর কারণ

Icon

ডা. মো. তৌছিফুর রহমান

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্যানসার রোগীর মৃত্যুর কারণ

Advertisement

ক্যানসার রোগীর মৃত্যুর প্রধান কারণ সাধারণত ক্যানসারের বিস্তার হলেও, অনেক ক্ষেত্রে সরাসরি টিউমারের কারণে মৃত্যু না হয়ে অন্য শারীরিক জটিলতার কারণে মৃত্যু ঘটে। নিচে এ কারণগুলো তুলে ধরা হলো-

* সেপসিস বা ইনফেকশন

ক্যানসার রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। বিশেষ করে কেমোথেরাপি বা রেডিয়েশনের কারণে শ্বেত রক্তকণিকা কমে গেলে সাধারণ সর্দি-জ্বরও মারাত্মক আকার ধারণ করতে পারে। অনেক সময় শরীর কোনো জীবাণুর সঙ্গে লড়াই করতে পারে না, ফলে সেপসিস হয়ে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়।

* গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হওয়া

ক্যানসার যখন শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, তখন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়-

▶ লিভার ফেইলিওর : লিভারে ক্যানসার ছড়ালে শরীর থেকে টক্সিন বের হতে পারে না।

▶ কিডনি ফেইলিওর : প্রস্রাবের মাধ্যমে বর্জ্য বের হতে না পেরে রক্ত বিষাক্ত হয়ে যায়।

▶ শ্বাসকষ্ট : ফুসফুসে ক্যানসার ছড়ালে বা পানি জমলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।

* রক্ত জমাট বাঁধা

ক্যানসার রোগীদের রক্তে জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। একে Deep Vein Thrombosis (DVT) বলা হয়। যদি এ জমাট বাঁধা রক্ত ফুসফুসে চলে যায়, তবে তা তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে।

* ক্যাকেক্সিয়া বা পুষ্টিহীনতা

এটি এমন এক অবস্থা যেখানে রোগী পর্যাপ্ত খাবার খেলেও শরীর তা শোষণ করতে পারে না। ক্যানসার শরীরের সব শক্তি শুষে নেয়, ফলে পেশি ক্ষয় হয়ে যায় এবং শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে। মূলত শরীরের মেটাবলিজম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার ফলে এটি ঘটে।

* রক্তক্ষরণ

টিউমার যদি কোনো বড় রক্তনালি বা ধমনির পাশে থাকে এবং সেটি ফেটে যায়, তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া রক্তে প্লাটিলেট কমে যাওয়ার কারণেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঝুঁকি বাড়ে।

* হাইপারক্যালসেমিয়া

ক্যানসার হাড়ের ক্ষতি করলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। এতে হৃদপিণ্ডের ছন্দ নষ্ট হতে পারে এবং রোগী কোমায় চলে যেতে পারে।

লেখক : ক্যানসার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যানসার সেন্টার, বগুড়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোলন ক্যানসারের ৬ গোপন লক্ষণ, জানুন আপনার মধ্যেও আছে কি?

কোলন ক্যানসারের ৬ গোপন লক্ষণ, জানুন আপনার মধ্যেও আছে কি?

এআই প্রযুক্তিতে স্তন ক্যানসার শনাক্তে গবেষকদের নতুন মাইলফলক

এআই প্রযুক্তিতে স্তন ক্যানসার শনাক্তে গবেষকদের নতুন মাইলফলক

বিশেষায়িত জাতীয় ইনস্টিটিউটে অনকোলজি ও রেডিওথেরাপি সেবা: হতে পারে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত

বিশেষায়িত জাতীয় ইনস্টিটিউটে অনকোলজি ও রেডিওথেরাপি সেবা: হতে পারে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত

প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি ঠেকাতে নতুন অ্যান্টিবডির উদ্ভাবন

প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি ঠেকাতে নতুন অ্যান্টিবডির উদ্ভাবন

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী?

শুধু আধুনিক যন্ত্র নয়, দক্ষ মানুষও প্রয়োজন ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী?

আরও পড়ুন

ফ্যাটি লিভার : নীরব রোগ অবহেলায় বাড়ে বিপদ

ফ্যাটি লিভার : নীরব রোগ অবহেলায় বাড়ে বিপদ

ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হতে পারে

ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হতে পারে

যোনিপথের শিথিলতা ও টানটান ভাব : মিথ ও বাস্তবতা

যোনিপথের শিথিলতা ও টানটান ভাব : মিথ ও বাস্তবতা

ডায়াবেটিস রোগীর যৌন দুর্বলতা

ডায়াবেটিস রোগীর যৌন দুর্বলতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম