Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

পৃথিবীতে এখনো অজানা প্রায় ২ কোটি পোকামাকড়ের প্রজাতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম

পৃথিবীতে এখনো অজানা প্রায় ২ কোটি পোকামাকড়ের প্রজাতি

ফাইল ছবি।

Advertisement

পৃথিবীতে বিদ্যমান পোকামাকড়ের অধিকাংশ প্রজাতিই এখনো বিজ্ঞানীদের অজানা বলে নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, বর্তমানে আনুষ্ঠানিকভাবে শনাক্ত প্রজাতির সংখ্যা প্রায় ১০ লাখ হলেও প্রকৃত সংখ্যা প্রায় ২ কোটিতে পৌঁছাতে পারে।

সোমবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, এতদিন বিজ্ঞানীরা পৃথিবীতে প্রায় ৬০ লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে বলে ধারণা করতেন।

তবে নতুন পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বজুড়ে পোকামাকড়ের মোট প্রজাতির সংখ্যা ১ কোটি ৩০ লাখ থেকে প্রায় ২ কোটি ৫০ লাখের মধ্যে হতে পারে। এর মধ্যম হিসাব প্রায় ২ কোটি।

প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস এ প্রকাশিত গবেষণাটি কোস্টারিকার গুয়ানাকাস্তে ন্যাশনাল পার্কে পরিচালিত পোকামাকড় জরিপের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যারাসিটয়েড বোলতার ওপর, যা অন্য পোকামাকড়ের শরীরে ডিম পাড়ার জন্য পরিচিত।

গবেষকরা ফাঁদে ধরা পোকামাকড় এবং পরজীবী আক্রান্ত শুঁয়োপোকার তথ্য বিশ্লেষণ করে দেখেন, বিভিন্ন জরিপ পদ্ধতিতে শনাক্ত হওয়া প্রজাতির মধ্যে মিল খুবই কম। এতে বোঝা যায়, ব্যাপক নমুনা সংগ্রহের পরও স্থানীয় জীববৈচিত্র্যের বড় একটি অংশ অজানাই থেকে যাচ্ছে।

পরিসংখ্যানগত বিশেষ পদ্ধতি ব্যবহার করে গবেষকরা হিসাব করেন, শুধু গুয়ানাকাস্তে ন্যাশনাল পার্কেই তিন লাখের বেশি পোকামাকড়ের প্রজাতি থাকতে পারে। পরে বৃক্ষের জীববৈচিত্র্যের সঙ্গে তুলনা করে বৈশ্বিক প্রজাতির সংখ্যা নির্ধারণ করা হয়।

ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেস-এর কীটতত্ত্ব বিভাগের কিউরেটর ব্রায়ান ফিশার বলেন, বর্তমান হিসাব পোকামাকড়ের প্রকৃত বৈচিত্র্যকে সম্ভবত কম করে দেখাচ্ছে। তবে সঠিক সংখ্যা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

গবেষকদের মতে, আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা চাপের কারণে বহু পোকামাকড়ের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাদের আশঙ্কা, পৃথিবীর অসংখ্য পোকামাকড়ের প্রজাতি বিজ্ঞানীদের নথিভুক্ত হওয়ার আগেই চিরতরে হারিয়ে যেতে পারে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

সূত্র: আনাদলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের  সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সিএনএনের প্রতিবেদন মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আরও পড়ুন

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, যে ছবি নিয়ে বিপাকে চীন

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, যে ছবি নিয়ে বিপাকে চীন

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

৪১০ কোটি বছর আগের উল্কাপিণ্ড মিলল সাহারা মরুভূমিতে

৪১০ কোটি বছর আগের উল্কাপিণ্ড মিলল সাহারা মরুভূমিতে

৪৮ বছর পানির স্বাদ নেননি, বাফেটের পছন্দের পানীয় কী?

৪৮ বছর পানির স্বাদ নেননি, বাফেটের পছন্দের পানীয় কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম