Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

দুই আ.লীগ নেতার পদত্যাগ

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

দুই আ.লীগ নেতার পদত্যাগ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার রৌমারীর পার্শ্ববর্তী অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সব পদপদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রৌমারীর পার্শ্ববর্তী অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফুল মিয়া লিখিত বক্তব্যে জানান, ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে ২৫ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন। জনস্বার্থে ও এলাকার মানুষের উন্নয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। এমতাবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সব পদপদবি এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। একই ঘোষণা দেন আওয়ামী লীগ সদস্য মোসলেম উদ্দিনও।

সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি রৌমারীতে

নামজারি সংক্রান্ত প্রশ্ন সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি রৌমারীতে

রৌমারীতে আটকের পর মাদক গিলে ফেলল যুবক

রৌমারীতে আটকের পর মাদক গিলে ফেলল যুবক

সীমান্তের শূন্যরেখায় নয়দিন আটকে থাকা ৫ যুবক

রৌমারীতে বিএসএফের পুশইন সীমান্তের শূন্যরেখায় নয়দিন আটকে থাকা ৫ যুবক

কুড়িগ্রামে নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগ নেতারা

কুড়িগ্রামে নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগ নেতারা

আরও পড়ুন

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম