Logo
Logo
×

Advertisement

বিএনপি

কেন্দ্রীয় সিদ্ধান্ত মাথা পেতে নিলেন বিএনপির সাবেক এমপি

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

কেন্দ্রীয় সিদ্ধান্ত মাথা পেতে নিলেন বিএনপির সাবেক এমপি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ সময়ের আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলের প্রতি পূর্ণ আস্থা ও অনুগত্য প্রকাশ করে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।  

তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকার ভোটারদের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গোলাম মোস্তফাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা নানা কর্মসূচি পালন করেন। কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় তিনি দলীয় পরিচয় ব্যাতিরেকে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়ে দলের বাইরে একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন; যা বিএনপি দলীয় (মনোনীত) প্রার্থীর জন্য অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। শেষে দলীয় স্বার্থে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান ও দলের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে সোমবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম