Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

ভাগ্য খুলল আরও এক বিএনপি প্রার্থীর

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

ভাগ্য খুলল আরও এক বিএনপি প্রার্থীর

Advertisement

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালত সূত্র জানায়, সংশ্লিষ্ট আপিলটি আইন ও প্রক্রিয়াগত ত্রুটি ছিল। এতে শুনানি ছাড়াই আবেদনটি খারিজ করা হয়। মামলাটি নির্বাচনি প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। 

এর আগে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তার আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ রিট দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী।

কায়কোবাদের আইনজীবী ব্যারিস্টার এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বিষয়টি শুনানির প্রয়োজনীয়তা মনে করেনি। এতে এটি খারিজ করে দেওয়া হয়েছে।

একইদিন দুপুরে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম