Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসু নির্বাচনে ক্যাম্পাসে ঢোকার অনুমতি পেয়েছে বহিরাগতরাও

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম

রাকসু নির্বাচনে ক্যাম্পাসে ঢোকার অনুমতি পেয়েছে বহিরাগতরাও

Advertisement

কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির মধ্যেও প্রতিটি প্যানেল থেকে পাঁচজন করে বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর সুযোগে ক্যাম্পাসে দেখা গেছে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানকে বসে থাকতে দেখা যায়। এ সময় উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে বুধবার বিকালেও টুকিটাকি চত্বরে দেখা গিয়েছিল তাকে।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমি নিজেও দেখেছি বিষয়টি। প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কীভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে ঢুকল।  

তিনি বলেন, এরা প্রশাসনকে ম্যানেজ করে ঢুকেছেন। এ ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই উদ্বেগের বিষয়।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংগঠন আবেদন করেছিল। সেই আবেদন বিবেচনা করে প্রতিটি প্যানেলকে পাঁচজন বহিরাগত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। শুধু ক্যাম্পাসে ঘুরে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে, সবাইকেই সমানভাবে এই সুযোগ দেওয়া হয়েছে। এখানে কোনো বৈষম্য করা হয়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম