Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নির্বাচনের ফল মেনে নিয়ে শিক্ষার্থীদের যা বললেন ছাত্রদলের এষা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম

নির্বাচনের ফল মেনে নিয়ে শিক্ষার্থীদের যা বললেন ছাত্রদলের এষা

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে এষা ঘোষণা দেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত!’

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।’

২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত সম্পাদকরা হলেন—

• ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

• সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): এস এম সালমান সাব্বির

• সংস্কৃতি বিষয়ক সম্পাদক: জায়িদ হাসান জোহা

• সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো. রাকিবুল ইসলাম

• মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা

• সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: সামিয়া জাহান

• তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব

• সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

• মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম

• সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ গালিব

• সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক: আবু সাঈদ মোহাম্মাদ নুন

• সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম

• বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: ইমরান লস্কর

• সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মো. নয়ন হোসেন

• পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ

• সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ।

ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন জয়ী হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ নির্বাচিত হয়েছেন।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ জনের মধ্যে শিবির মনোনীত ৩ জন নির্বাচিত হয়েছেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির। অন্য দুইজন সিনেট সদস্য হলেন সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

অসংগঠিত নেতাকর্মী দায়সারা প্রচারণা

রাকসুতে ৪ কারণে ছাত্রদলের ভরাডুবি অসংগঠিত নেতাকর্মী দায়সারা প্রচারণা

শিবির প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ জানালেন বিজয়ী সুজন চন্দ্র

শিবির প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ জানালেন বিজয়ী সুজন চন্দ্র

রাকসুতে বিপুল ভোটে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থী, কে এই সুজন চন্দ্র

রাকসুতে বিপুল ভোটে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থী, কে এই সুজন চন্দ্র

রাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের একমাত্র বিজয়ী কে এই নার্গিস

রাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের একমাত্র বিজয়ী কে এই নার্গিস

রাকসু ও চাকসুতে বিজয়ী ভাই-বোন

রাকসু ও চাকসুতে বিজয়ী ভাই-বোন

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম