Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসুতে বিপুল ভোটে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থী, কে এই সুজন চন্দ্র

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

রাকসুতে বিপুল ভোটে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থী, কে এই সুজন চন্দ্র

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। 

সুজন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়ে ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমে তারা এগিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম