Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

শেখ নূর উদ্দিন আবীর ও জাহিন বিশ্বাস এষা।

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানান।

ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর লিখেছেন, ‘বিজয়ী সকল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থী-বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন।’

আবীর লেখেন, ‘রাকসু নির্বাচনে আমাদের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা।’

তিনি আরও লেখেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা ও সমর্থন আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক।’

রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে নিকটতম অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট।

নব নির্বাচিত রাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। সকলের এতো বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম,আছি এবং থাকবো।’

উল্লেখ্য, এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের জাহিন বিশ্বাস এষা। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

আরও পড়ুন

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’, গুরুত্ব পাবে ন্যায্য জ্বালানি রূপান্তর

ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’, গুরুত্ব পাবে ন্যায্য জ্বালানি রূপান্তর

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম