Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম

জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক

সংগৃহীত ছবি

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বর্ষা নামে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়। 

রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থী বর্ষার টিউটর ছিলেন জুবায়েদ। তাকে বাসায় গিয়ে পড়াতেন তিনি।

এর আগে সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।


বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এ ঘটনা ঘটে। জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করা হচ্ছে।

জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) রাতে আরমানিটোলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভিসি। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, যারা পালিয়ে গেছে তারাই হত্যাকারী। জুবায়েদ যেখানে টিউশনি পড়াতে যেত সেই পরিবারও জড়িত বলে অভিযোগ করেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করার আলটিমেটাম দেন ছাত্রদল সভাপতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

আরও পড়ুন

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম