Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Advertisement

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ এবং অ্যালামনাইদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ইউনিভার্সিটি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি, সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্ব অর্জনকারীর মধ্য থেকে ২৭ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিতত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিম। এ সময় আরও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ সকল বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সংশ্লিষ্ট সব কর্মকর্তাগণ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের ইউনিভার্সিটি জীবনের নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

আরও পড়ুন

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম