Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

Advertisement

এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষার্থীদের জন্য মিলছে দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে টানা ছুটির মেয়াদ হতে পারে ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন।

তবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির সূচি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে এই সময়সীমায় কিছুটা তারতম্য হতে পারে।

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। একইভাবে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক বন্ধ।

এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকলে, ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।

তবে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

কলেজের ক্ষেত্রে ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই হিসাবের বাইরে।

ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির পর ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও পূজায় ছুটি থাকছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির চিত্র আলাদা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।

এ কারণে দুর্গাপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। একইভাবে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কতদিন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি, শুরু কবে

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি, শুরু কবে

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

ত্রিপুরায় দেব-শুভশ্রীর রসায়ন দেখে চোখ কপালে, ঘুম উড়ল রাজ-রুক্মিণীর!

ত্রিপুরায় দেব-শুভশ্রীর রসায়ন দেখে চোখ কপালে, ঘুম উড়ল রাজ-রুক্মিণীর!

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় সরকারি ছুটি পাবেন না যারা

দুর্গাপূজায় সরকারি ছুটি পাবেন না যারা

আরও পড়ুন

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম