Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

ফাইল ছবি

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পশু জবাইয়ের নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্যাম্পাসে উন্মুক্ত গরুভোজ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে একদল শিক্ষার্থী।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ক্যাম্পাসে এই ভোজ কর্মসূচি আয়োজিত হবে বলে জানানো হয়। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে একদল শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কয়েকজন নির্বাচিত প্রতিনিধি এই ঘোষণা দেয়। ভোজ আয়োজনে জনপ্রতি ৭০ টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে ‘বিকাশ’ ও ‘ব্যাংক’ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

ভোজের অন্যতম আয়োজক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, পূজার আগেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে মিছিল করে জবাই করে গরুভোজের আয়োজন করবে, ইনশাআল্লাহ। পারলে প্রশাসন ঠেকিয়ে দেখাক।

এর আগে, বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদেই আগামী শুক্রবার ক্যাম্পাসে উন্মুক্ত গরুভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছে একদল শিক্ষার্থী। 

উল্লেখ্য, গত সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কিছু শিক্ষার্থী কর্তৃক ক্যাম্পাসে গরুর মাংস রান্না করে খাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এদিন রাতে তারা সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এই রান্নার আয়োজন করেন। 

হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অভিযোগ, পাশে থাকা মন্দিরের ইট দিয়ে চুলা বানিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে। তাছাড়া মন্দিরের সামনে গরুর মাংস রান্না করার মাধ্যমে মন্দিরের অবমাননা করা হয়েছে। 

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আয়োজক শিক্ষার্থীরা জানান, মুক্তমঞ্চের ফাঁকা জায়গায় তারা রান্নার আয়োজন করেছে। এক্ষেত্রে মন্দিরের কোনো ইট ব্যবহার করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কনসার্টে সংঘর্ষ জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’—জকসুর মানববন্ধন

‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’—জকসুর মানববন্ধন

আরও পড়ুন

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্ব ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

সুস্থ হয়ে দায়িত্ব ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

নতুন নীতিমালা স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম