Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

ফাইল ছবি।

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নে যোগ্য ব্যক্তির পরিধি বাড়ানো। এক্ষেত্রে প্রার্থীর সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করা যাবে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারী থাকতে হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে অ্যাডহক কমিটি গঠনেও একই বিধান রাখা হয়েছিল।

জানা গেছে, আগে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা বোর্ড মনোনয়ন দিত। নতুন পরিপত্র অনুযায়ী সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচনের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারী থাকতে হবে।

নতুন পরিপত্রে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪ (২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ডগুলোকে উল্লিখিত নির্দেশনা দেওয়া হলো।

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ বা সমমান হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করতে পারবে।

গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি। সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হতে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য হতে একজনকে সভাপতি মনোনীত করবেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুচ্ছেদ-১ এর শর্ত পূরণ সাপেক্ষে তাদের মধ্য হতে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি-সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হতে সভাপতি নির্বাচন করতে পারবেন।

এছাড়া, অন্যান্য ক্ষেত্রে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪'-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

পুনর্গঠিত কমিটিগুলোতে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি) স্থানীয় পর্যায়ের ৩ জন গণ্যমান্য ব্যক্তিকে (১ জন নারী প্রতিনিধিসহ) সংশ্লিষ্ট কমিটির সভাপতি-আহ্বায়ক কর্তৃক সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

আরও পড়ুন

স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম