Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

মেঘমল্লার শারীরিক অবস্থার বিষয়ে যা জানা গেল

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

মেঘমল্লার শারীরিক অবস্থার বিষয়ে যা জানা গেল

ফাইল ছবি

Advertisement

লাইফ সাপোর্টে থাকা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। 

তার শ্বাসকষ্ট কমে এসেছে। কৃত্রিম অক্সিজেন সরবরাহের মাত্রাও ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে তার সচেতনতার মাত্রা (কনশাসনেস লেভেল) বাড়ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানা গেছে। 

এনপিএ-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সচিব সজীব তানভীর জানান, মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতিও স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

মেঘমল্লার বসুর সুচিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানসহ চারজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিজে তার পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন—মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. শফিকুল বারি, এমআইসিইউর প্রধান প্রফেসর ডা. সৈয়দ মোহাম্মদ মনোয়ার আলী, মেডিসিন বিভাগের প্রফেসর ডা. হাফিজুর রহমান এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. আমিনুল ইসলাম। বোর্ডে নাম প্রকাশ না হওয়া আরও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন।

মেঘমল্লার বসুর চিকিৎসার বিষয়ে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন এনপিএ-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সচিব সজীব তানভীর।

উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। বিষক্রিয়ার আশঙ্কায় প্রথমে তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করা হয়। পরে মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

‎হাজারীবাগে ভাঙা পানির ট্যাংকিতে এয়ারগান উদ্ধার

‎হাজারীবাগে ভাঙা পানির ট্যাংকিতে এয়ারগান উদ্ধার

মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর

মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

মেঘমল্লার বসুর জীবন সংকটাপন্ন

মেঘমল্লার বসুর জীবন সংকটাপন্ন

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার ৬ জনকে শোকজ

খুবির সাবেক ছাত্রদের মাদক সিন্ডিকেট

খুবির সাবেক ছাত্রদের মাদক সিন্ডিকেট

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষের বাইরে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষের বাইরে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম