Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

খিলগাঁওয়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু

Advertisement

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

খিলগাঁওয়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে স্থানীয় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন নার্গিস (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মা তার ছেলেকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মা ও সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নার্গিসের স্বামী একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। দাম্পত্য এবং পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এসআই রফিকুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম