Logo
Logo
×

Advertisement

রাজধানী

সাভারের ৩টি অবৈধ সিসা ভাট্টি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

সাভারের ৩টি অবৈধ সিসা ভাট্টি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

ছবি: সংগৃহীত

Advertisement

সাভারের ভাকুর্তা এলাকায় উন্মুক্ত স্থানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদনের দায়ে তিনটি খোলা ভাট্টির ছয়টি চুল্লি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার  (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও ঢাকা জেলা কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাভারের নির্জন উন্মুক্ত স্থানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করে আসছিল। এর ফলে স্থানীয় পরিবেশ বিপর্যয়, মানুষ ও জীববৈচিত্র্য চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছিল।

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। সাভার থানা পুলিশ অভিযানে আইনগত সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে নামবিহীন ৩টি খোলা ভাট্টির ৬টি চুল্লি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি। কে বা কারা এই অবৈধ কাজ করছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে আমরা ভাট্টিগুলো সম্পূর্ণ উচ্ছেদ করেছি। পরবর্তীতে এমন কাজ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, স্থানীয় কেউ ভয়ে তথ্য দিতে চায় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আগুন নিয়ন্ত্রণে, রয়ে গেছে কিছু প্রশ্ন

আরও পড়ুন

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম