Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম

ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ডেমরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার পর ডেমরার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড় এলাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযান শুরু হয়। 

অভিযানে মো. জুয়েল ভূঞা ওরফে ‘ওস্তাদ জুয়েল’ (২৬) ও আরিফ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে নিঝুমবাগ তালেব আলী মসজিদ সংলগ্ন গিরিঙ্গির মোড়ে আল্লাহর দান মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের দোকানের পাশে একটি টেইলার্স থেকে কালো স্কচটেপে মোড়ানো প্রায় ছয় ইঞ্চি লম্বা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশের কর্মকর্তা ও অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার করা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

এদিকে, একই এলাকায় মামুন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ও এটিইউর একটি বিশেষ দল নিঝুমবাগ এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হলে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা আলামত ও গ্রেফতার ব্যক্তিদের ডেমরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম