মাদক-জলাবদ্ধতা-যানজটে জনজীবন, সরেজমিন প্রতিমন্ত্রী ইশরাক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-৬ আসনের সুত্রাপুর থানার ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিন পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রথম প্রহরে তিনি ওই দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং নাগরিক সেবার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এলাকার সড়ক, যানজট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি দেখেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মাদকের বিস্তার, সামাজিক নিরাপত্তা, জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেন।
এ সময় ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা ইশরাক হোসেনের কাছে তুলে ধরেন। বিশেষ করে মাদকের বিস্তার, সামাজিক নিরাপত্তার ঘাটতি, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের কথা জানান তারা।
স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন সমস্যা, যানজট এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। পাশাপাশি মাদকের বিস্তার ও সামাজিক নিরাপত্তার বিষয়টিও এলাকাবাসীর অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিদর্শনের সময় ইশরাক হোসেন বিভিন্ন স্থানে গিয়ে সমস্যাগুলো সরাসরি দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নাগরিকদের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন।
পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এ দুই ওয়ার্ডে নাগরিক সেবার মানোন্নয়ন ও জনদুর্ভোগ কমানো দীর্ঘদিনের দাবি। জনপ্রতিনিধির সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, পরিদর্শনে উঠে আসা সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এতে নাগরিক সেবার মান বাড়ার পাশাপাশি জনদুর্ভোগও কমবে।
