Logo
Logo
×

Advertisement

রাজধানী

ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে ডাক ও যোগাযোগমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে ডাক ও যোগাযোগমন্ত্রী

অনুষ্ঠানে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আফাজউদ্দিন ফকির, লোকমান হোসেন ফকির, ফকির মাহবুব আনাম ও লুৎফর রহমান মতিন স্মারক সম্মাননা টাঙ্গাইলের বিভিন্ন গুণী ও সফল ব্যক্তিকে প্রদান করা হয়।

Advertisement

শতবর্ষের সফল ব্যক্তিদের স্মরণ, তাদের অবদান সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘শতবর্ষের সফল ব্যক্তি স্মারক সম্মাননা, প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ছায়ানীড় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। সভাপতিত্ব করেন ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত রাখতে সবাইকে বই পড়ার ওপর বিশেষ জোর দিতে হবে।

তিনি আরও বলেন, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের ধর্ম, দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, তাদের কর্মের মাধ্যমে মূল্যায়ন ও স্মরণ করতে হবে। তাদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরলে তরুণরা সমাজের জন্য ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে ড. ইউসুফ খানের ‘ইতিবাচক চিন্তার মননশীল মানুষ’, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ চাঁদ মিঞার ‘টাঙ্গাইল জেলার সহস্র বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য শিখা অনির্বাণ’, লতিফা আক্তারের ‘লারার হৃদয়ে বাংলাদেশ’, ‘বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন’, লুৎফা আক্তার মিতার ‘আঁখির আলো’, সুবর্ণা রায়ের ‘গল্প সমগ্র’ এবং মো. রুহুল আমিনের ‘নাট্যসম্ভার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আফাজউদ্দিন ফকির, লোকমান হোসেন ফকির, ফকির মাহবুব আনাম ও লুৎফর রহমান মতিন স্মারক সম্মাননা টাঙ্গাইলের বিভিন্ন গুণী ও সফল ব্যক্তিকে প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বিশিষ্ট কবি আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল ও সাদি সালমান ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আইএইএ-এর ৭০তম সাধারণ অধিবেশন পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক

আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে উদ্ভাবন, স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র: আইসিটি মন্ত্রী

আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে উদ্ভাবন, স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র: আইসিটি মন্ত্রী

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

মতিঝিল গুলিস্তান ফার্মগেট ও নিউমার্কেটে অভিযান ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম