Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে জজ মিয়া হত্যাকাণ্ড, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

রাজধানীতে জজ মিয়া হত্যাকাণ্ড, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় মো. জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবদুল্লাহকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে জজ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে খিলগাঁও থানা পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার জজ মিয়া খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকেই আবদুল্লাহসহ কয়েকজন অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জজ মিয়াকে আঘাত করেন। এতে তার মৃত্যু হলে সিএনজিচালিত অটোরিকশায় করে লাশ জিরানি খালে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, জজ মিয়ার সঙ্গে তার এক সহযোগীর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আবদুল্লাহ। তবে হত্যার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।      

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম