|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম ছনি আক্তার (৩০)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরসংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত ছনির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহত নারীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আট থেকে ১০ জন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছনিকে কুপিয়ে হত্যা করা হয়। তার দুই পা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
