Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নসিমনের ধাক্কায় অটোরিকশাচালক ও দুই শিশু নিহত

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম

নসিমনের ধাক্কায় অটোরিকশাচালক ও দুই শিশু নিহত

Advertisement

তাড়াশে গরুবোঝাই নসিমনের ধাক্কায় দুই শিশুসহ অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১০), তার আট মাসের বোন তুবা ও কোহিত গ্রামের মরহুম বাহাদুর আলীর ছেলে অটোরিকশাচালক মো. হাইফোত হোসেন (৫০)।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গরুবোঝাই একটি নসিমন নওঁগা হাটের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাইফোত হোসেন, অটোরিকশায় থাকা শিশু জনি ও তার বোন তুবা গুরুতর আহত হন। স্থানীয়রা জনি ও হাইফোতকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তুবাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম