Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোসাইরহাটে মা-ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

গোসাইরহাটে মা-ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

ছবি: যুগান্তর

Advertisement

মা-ইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ অভিযানে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এসব মাছ স্থানীয়দের উপস্থিতিতে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় তিনটি ট্রলার জব্দ করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

মা-ইলিশ রক্ষায় গোসাইরহাটে শনিবার (১১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মেঘনা নদী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, মা-ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন শনিবার সকাল ৬টার দিকে কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মেঘনা শাখা নদী থেকে তিনটি ট্রলারযোগে ইলিশ পরিবহণ করার সময় তাদের গতিরোধ করে। এ সময় মাছের ট্রলার রেখে লোকজন পালিয়ে যায়। পরে আমরা মাছসহ ট্রলার জব্দ করি। 

তিনি জানান, আগামীতেও চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম