Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর বাস আটকে প্রতিবাদ

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম

কুমিল্লা নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর বাস আটকে প্রতিবাদ

ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লাকে নিয়ে কটূক্তি করায় নোয়াখালীগামী বাস আটকে প্রতিবাদ করেছে স্থানীয় যুবসমাজ। বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ শেষে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার যুবকদের কটূক্তি ও হেনস্তা করায় এ প্রতিবাদ করা হয়। 

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। 

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভাগের দাবি জানিয়ে আসছে কুমিল্লার লোকজন। পাশাপাশি নোয়াখালীর লোকজনও নোয়াখালী নামে বিভাগ করার দাবি জানাচ্ছে। শনিবার রাজধানী ঢাকায় নোয়াখালীর লোকজন বিভাগের দাবিতে সমাবেশ শেষে নোয়াখালী যাওয়ার পথে স্বাধীন বাংলা প্লাস নামে একটি বাস থেকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকার কয়েকজন যুবককে কটূক্তি করে।

তাৎক্ষণিক যাত্রীবাহী ওই বাসটি থামিয়ে কুমিল্লাকে নিয়ে কটূক্তির বিষয়ে জানতে চাইলে কুমিল্লার যুবকদের ওপর চড়াও হয়ে তাদের হেনস্তা করে নোয়াখালীর লোকজন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে। 

প্রতিবাদে অংশ নেওয়া একাধিক যুবক জানান, নোয়াখালীগামী বাস থেকে কুমিল্লাকে নিয়ে কটূক্তি করা লোকজন আমাদের নিকট সরি বলেছে। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করার মধ্য দিয়ে কুমিল্লার মানুষ কতোটা ভদ্রলোক তার পরিচয় দিয়েছি। যোগ্যতার ভিত্তিতে কুমিল্লা বিভাগের দাবিদার। আমরা চাই কুমিল্লা নামেই বিভাগ হোক।

এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ২০ মিনিটের মতো আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। অল্প সময়ের মধ্যে উভয় পক্ষের ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

‘কষ্টের ফসল শেষ হয়ে গেল, এখন সারা বছর কীভাবে চলব’

‘কষ্টের ফসল শেষ হয়ে গেল, এখন সারা বছর কীভাবে চলব’

কুমিল্লায় মসজিদের টয়লেট থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

কুমিল্লায় মসজিদের টয়লেট থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২

‘ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে’

‘ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে’

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল প্রবাসীর

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল প্রবাসীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম