Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় মসজিদের টয়লেট থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ এএম

কুমিল্লায় মসজিদের টয়লেট থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

ফাইল ছবি

Advertisement

লাকসামে উপজেলার একটি মসজিদের টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশের গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামের দীঘির পশ্চিম পাড় মিয়াজী বাড়ির জামে মসজিদের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীয়াং গ্রামের মিয়াজি বাড়ীর জামে মসজিদের টয়লেটের ভিতর এক যুবকের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় দিকে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মিয়াজি বাড়ীর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ যুগান্তরকে জানান, মিয়াজি বাড়ীর বাসিন্দা আবদুল হান্নান মসজিদে গিয়ে আসর নামাজের শেষ করেন। পরে আবদুল হান্নানের প্রকৃতির ডাকে সাড়া দিলে তিনি টয়লেট গিয়ে দেখতে পায় যে, এক যুবকের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। এ সময় তিন এলাকার লোকজনকে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন। পরে থানায় বিষয়টি অবহিত করেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

লাকসাম থানা (ওসি) তদন্ত মনিরুজ্জামান বলেন, মসজিদের টয়লেটে পাওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের কাজে ঘটনার স্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে। 

এদিকে দিনের বেলায় জনবসতিপূর্ণ এলাকার একটি মসজিদে টয়লেট থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, যুবকের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম