Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, মা-ছেলেসহ আহত ২

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, মা-ছেলেসহ আহত ২

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মোছা. জান্নাতুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই আরোহী মা মোছা. হালিমা ও ছেলে এরশাদ আহত হন। 

নিহত মোছা. জান্নাতুন (৪৫) দিনাজপুর সদর উপজেলার রামডুমি নিয়াজীপাড়ার শাহীনুর ইসলামের স্ত্রী। 

বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আহত এরশাদ (১৬) এবং স্ত্রী মোছা. হালিমা (৪৫)।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের বর্ষা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মোটর সাইকেলযোগে তিনজন মদনপুর থেকে বীরগঞ্জে আসছিলেন। একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোছা. জান্নাতুন মারা যান। 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, এ ঘটনার পরপরই আমরা ট্রাকটি জব্দ করেছি। নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসার বিষয়েও আমরা খোঁজ রাখছি। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকি বাড়ানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম