Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে কারণে আগাম মরিচ চাষে ঝুঁকে পড়েছেন কৃষক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম

যে কারণে আগাম মরিচ চাষে ঝুঁকে পড়েছেন কৃষক

Advertisement

বগুড়ার সোনাতলায় কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় আগাম মরিচ চাষে ঝুঁকে পড়েছেন। পানি ওঠার ভয় নেই এমন উঁচু জমিতে তারা চারা রোপণ করে ভালো ফলনের আশায় পরিচর্যা করছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাষের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ২০ হেক্টর। গত বছরের তুলনায় চলতি বছর দুই হাজার ৭৪০ হেক্টর বেশি।

উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় আগেভাগে মরিচের চারা রোপণ করেছেন। এখন ভালো ফলন পাবেন এমন আশায় প্রয়োজনীয় পরিচর্যা করছেন। উপজেলার খাটিয়ামারী চরের বাসিন্দা মোস্তফা মুকুল, সিরাজুল ইসলাম, সোনা মিয়া, মিজানুর প্রমুখ কৃষক জানান, প্রতি বছর বন্যার ধকল কাটাতে বিশেষ করে চরাঞ্চলের কৃষকেরা আগেভাগেই মরিচের জীব বা চারা রোপণের প্রস্তুতি শুরু করেন। লাভবান এই ফসল চাষের প্রতি কৃষকের দৃষ্টি বেশিই থাকে।

জন্তিয়ারপাড়া চরের আইয়ুব আলী জানান, গত বছর তিনি নয় বিঘা জমিতে আগাম মরিচ চাষ করেন। এতে তার প্রায় সাত লাখ আয় হয়েছে। এবারও তিনি একই পরিমাণ জমিতে মরিচ চাষ করেছেন।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, এ উপজেলার কৃষকেরা এবার ছনিক, বিজলী, কারেন্ট, হাইব্রিডসহ স্থানীয় বিভিন্ন জাতের আগাম মরিচ চাষ করেছেন। সাধারণত বন্যার পরপরই নদীকূলীয় এলাকার কৃষকেরা চারা উৎপাদন করে মরিচ গাছ রোপণ করেন। চারা গাছ রোপণের ৭৫-৯০ দিনের মধ্যে ফুল ও ফলন আসে। আগাম রোপণের ফলে মরিচ খুব দ্রুত সময়ের মধ্যে ঘরে তোলা সম্ভব হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম