Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাক্ষসী পিরানহা মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায়

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

রাক্ষসী পিরানহা মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায়

Advertisement

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১০ কেজি রাক্ষসী পিরানহা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার মাছের বাজারে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌরসভা এলাকার মাছের বাজারে একটি মাছের দোকানে পিরানহা মাছ বিক্রির সময় অভিযান চালায়। এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যায়। পরে জব্দকৃত নিষিদ্ধ ২৪ পিছ মাছ (যার ওজন প্রায় ২০ কেজি) উপজেলা মৎস্য অধিদপ্তরে নিয়ে এসে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, নিরাপদ মৎস্য সম্পদের আলোকে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি রাক্ষসী মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এ মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সেই বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা মাছ বিক্রি করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম