Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাল পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ৯ ঘণ্টায়ও উদ্ধার হননি

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম

খাল পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ৯ ঘণ্টায়ও উদ্ধার হননি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামে খাল পারাপারের সময় নিখোঁজ হয়েছেন সিদ্দিকুর রহমান খাঁ (৬৫)। ঘটনার ৯ ঘণ্টা পরও তার খোঁজ মেলেনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এদিকে স্রোতের কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া তার ছেলে ইকরাম খাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল ৭টার দিকে সিদ্দিকুর রহমান তার ছেলে ইকরামকে নিয়ে ফসলের জমি পরিষ্কার করার উদ্দেশ্যে সেলিমনগর যাচ্ছিলেন। সেখানে খাল পার হওয়ার সময় তীব্র স্রোতের কবলে পড়েন বাবা-ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছেলে ইকরাম খাঁ বলেন, আমরা দুজনেই একসঙ্গে খালটি পার হওয়ার চেষ্টা করছিলাম। একপর্যায়ে বাবা আমাকে বলেন, তুই সাঁতরে উপরে উঠে যা, আমাকে কে যেন পা ধরে টানছে। এ সময় পাশে থাকা একটি নৌকা এসে আমাকে উদ্ধার করে; কিন্তু চোখের সামনেই বাবা পানির তীব্র স্রোতে তলিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বলেন, সেলিমনগর ১নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ প্রতিদিন এই খাল সাঁতরে পার হন। আমরা দীর্ঘদিন ধরে এই খালের উপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি। আমরা চাই, দ্রুত ব্রিজটি নির্মাণ করা হোক। যাতে আর কোনো মানুষকে এভাবে প্রাণ দিতে না হয়।

এদিকে খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে এই বিশাল বড় বিল থেকে সিদ্দিকুর রহমানের খোঁজ না পেয়ে ভৈরব স্পেশাল ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করি। তারাও ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবীনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নবীনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলাদেশি মালিকের টানে নবীনগরে সৌদি সিইও, উৎসুক জনতার ভিড়

বাংলাদেশি মালিকের টানে নবীনগরে সৌদি সিইও, উৎসুক জনতার ভিড়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডলার গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডলার গ্রেফতার

যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেফতার

যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেফতার

৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নবীনগরে হামলায় দুজনের অবস্থা আশঙ্কাজনক, থানায় অভিযোগেও রক্ষা মেলেনি

নবীনগরে হামলায় দুজনের অবস্থা আশঙ্কাজনক, থানায় অভিযোগেও রক্ষা মেলেনি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম