Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত, আহত ১

Icon

‎বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত, আহত ১

Advertisement

‎বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

‎বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ রামু ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপি-৫৫ পিলারের পশ্চিমে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুইজন জুমচাষি নিজেদের জুমবাগান দেখতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন। এতে ঘটনাস্থলেই মিয়ানমার নাগরিক তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

‎অন্যদিকে আহত ব্যক্তি বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে ম্যাংসার মোরং (৩০)। তিনি বাংলাদেশি নাগরিক। তিনি বিস্ফোরণে আহত হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

‎রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এ ঘটনায় একজন মায়ানমারের নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা গেছে। 

তিনি আরও বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যেন কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম