Logo
Logo
×
   

সারাদেশ

কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম

কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা

ছবি: যুগান্তর

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এসব চাল গোপনে বিক্রির চেষ্টা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তাদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে অভিযান চালানো হয়।

অভিযানে আটক হন ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল মজুত ও বিক্রির কথা স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার ও আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

উদ্ধার করা চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদ নবীর তত্ত্বাবধানে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়।

কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। জব্দ চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রস্তুতি চলছে।

প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .