Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেবর-ভাবির পরকীয়ার অভিযোগ তোলায় ভাতিজাকে খুন

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম

দেবর-ভাবির পরকীয়ার অভিযোগ তোলায় ভাতিজাকে খুন

Advertisement

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়ার অভিযোগ তোলায় তাদের ভাতিজা ইকবাল হোসেনকে (৩০) খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা যায়, রঘুরামপুর গ্রামের ইকবাল হোসেন তার চাচা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চাচির সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তোলেন। এ নিয়ে বাড়ির পাশে সাদ্দাম হোসেনের মুদির দোকান বন্ধ রাখতে বলায় উভয় পরিবারে ঝগড়া বাধে। একপর্যায়ে সাদ্দাম হোসেন ভাতিজা ইকবাল হোসেনের বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন।

এছাড়া সাদ্দাম হোসেন ও তার লোকজন ইকবাল হোসেনের চাচা রমজান আলী, রেজাউল করিম ও ছোট ভাই রবিউল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তাদের ফুলপুর হাসপাতালে আনার পথে ইকবাল হোসেনের মৃত্যু ঘটে।

আহতদের মাঝে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য রেজাউল করিমকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে নিহতের মা শেফালী আক্তার বাদী হয়ে রোববার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, এ ঘটনায় আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম