Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে মেলায় এসে হোটেলে নাস্তা খেয়ে ৬ জন অজ্ঞান হয়ে যান। পরে তাদের স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

অসুস্থরা হলেন- জামালপুর জেলার কাঁচামাল ব্যবসায়ী ময়েজ উদ্দিন (৫০), একই এলাকার মো. শাহজামাল (৪০), দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গণেশ রায় (৫০), বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুসকুরী গ্রামের মতিউর রহমান (১৯) এবং তার বাবা মো. আমিনুর ইসলাম (৪৫), হোটেল মালিক চাপাপাড়া গ্রামের মো. মিলনের ছেলে মিম বাবু (১০)।

রোববার সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক কালীর মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঐতিহাসিক এই মেলাটি আনুমানিক ২০০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত কালীপূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় বলে মেলার নাম কালী মেলা। সোমবার হতে মেলাটি উদ্বোধন হওয়ার কথা থাকলেও কয়েক দিন আগেই মেলায় দোকানপাটসহ বেচাকেনার জন্য মহিষ ও ঘোড়া নিয়ে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। রোববার মেলায় অবস্থিত হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬ জন অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ হয়ে পড়া রোগীদের স্বজনরা জানান, সকালে মেলায় অবস্থিত মিলনের হোটেলে নাস্তা খাওয়ার পর অসুস্থ বোধ করেন তারা। পরে একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়ে। এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অসুস্থ ৬ জনের পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। এ ঘটনায় দুইটি হোটেলকে জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম