Logo
Logo
×
   

সারাদেশ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কিশোরকে দশ বছর করে কারাদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কিশোরকে দশ বছর করে কারাদণ্ড

জামালপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা মামলার রায়ে দুই কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও  শিশু নির্যাতন  আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট  ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানীচর পশ্চিমপাড়ায় আফতারিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিল আতিকুর রহমান আতিক। পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় একই মাদ্রাসার আবাসিক ছাত্র সাদ্দাম মিয়া ও রিপন মিয়া ছুরিকাঘাতে তাকে হত্যা করে।

ওই দিনই দুইজনকে আসামি করে নিহতের বড় ভাই বাবু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই কিশোরকে১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

নিহত আতিকুর রহমান আতিক দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর পুত্র। 

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র এবং রিপন মিয়া ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের নাছির আলীর পুত্র।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .