Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রেস্টুরেন্টে উচ্চস্বরে গান বাজিয়ে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম

রেস্টুরেন্টে উচ্চস্বরে গান বাজিয়ে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

Advertisement

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি নাইম হোসেনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেন (২০)। মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানিক দল কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার নাইম হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মো. আহসান হাবিব বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে নাইম পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসামি গ্রেফতারের জন্য আমরা শুরু থেকেই অভিযান চালিয়ে যাচ্ছিলাম। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার নাইমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বৃহস্পতিবার বিকালে জানান, নাইমকে আমাদের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, রোববার দুপুরে কলম কেনার জন্য মাদ্রাসা থেকে বাইরে বের হলে ওই ছাত্রীকে ৬-৭ জন যুবক জোরপূর্বক অটোরিকশায় তুলে নেয়। তাকে জামতৈল সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ধর্ষণ করে নাইম হোসেন। মাদ্রাসাছাত্রীর চিৎকার যেন বাইরে থেকে না শোনা যায় সেজন্য বাকি আসামিরা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজায়।

একপর্যায়ে কিশোরী অসুস্থ হলে ধর্ষক ও তার বন্ধুরা হাসপাতালে নিয়ে তাকে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম