Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

ইট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের আবেদ ভূঁইয়া বাড়ির দুধ মিয়ার ছেলে মাটি ব্যবসায়ী আবুল কাশেমকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে সোনাইমুড়ি থানা পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে সোনাইমুড়ি পূর্বপাড়া আবেদ ভূঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সোনাইমুড়ি গ্রামের  হাবিবুল্লাহ ডাক্তার বাড়ির মাইন উদ্দিন (৫০), মাইনউদ্দিনের ছেলের রাকিব (২০), জামাদার বাড়ির আবুল খায়ের মাস্টার (৭০)।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, গত রোববার (১৯ অক্টোবর) সোনাইমুড়ি পূর্বপাড়া ৬ নাম্বার ওয়ার্ডের আবেদ ভূঁইয়া বাড়ির মসজিদের সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোনাইমুড়ি পূর্বপাড়ার জমিদার বাড়ির খায়ের মাস্টারের সঙ্গে একেই গ্রামের ফরহাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর সালিশ বৈঠকের কথা ছিল।

বৈঠক না হওয়ায় পুনরায় খেলতে যায় ফরহাদ। পরে রাহাত, সজীব ও জসিম ফরহাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুসি দিতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে কাশেম ও তার ছেলে সোহাগ বাধা দেয়। মুহূর্তের মধ্যেই আবুল খায়ের মাস্টারসহ ৩০-৪০ জন লোক নিহত কাশেম ও তার ছেলে সোহাগকে ইট পাটকেল  নিক্ষেপ শুরু করে।

কাশেমের মাথায় ইট লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আবুল খায়েরের ছেলে আনোয়ার, ফারুক, জাহাঙ্গীরসহ ৮-১০ জন ইট দিয়ে আরও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত কাশেমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম