Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি কর্মীসহ আহত ৩

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি কর্মীসহ আহত ৩

Advertisement

চোর অপবাদ দেওয়ার জেরে বরিশালের গৌরনদীতে যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মীসহ পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম (৬২), তার স্ত্রী মিসেস লিয়া (৫১) ও ছেলে সৈয়দ তাওসীন ইসলাম (১৫)। বর্তমানে তারা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মিসেস লিয়া অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে কেনা গাছ কাটতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ বাধা দেন। পরে শুক্রবার ভোরে তিনি ও তার লোকজন গাছের টুকরো চুরি করে নিয়ে যান। আমরা বিষয়টি দেখে ফেললে সুলভ ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। এর জেরে বাদ এশা মসজিদে নামাজ শেষে সুলভ ও তার সহযোগীরা আমার স্বামীকে পিটিয়ে আহত করে। স্বামীকে বাঁচাতে আমি ও ছেলে এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে জখম করে।

তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত যুবলীগ নেতা ও ইউপি সদস্য সৈয়দ মেহেদী সুলভ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে চোর বলায় প্রতিপক্ষরাই হামলা চালিয়ে আমাকে ও আমার ভাই সৈয়দ শান্তকে মারধর করেছে। আত্মরক্ষার জন্য যতটুকু করেছি, সেটুকুই করেছি। আমার পৈতৃক জমির গাছ কাটতে আমি বাধা দিয়েছিলাম।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সুলভ মেম্বারসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মানুষ আর মাছে নীরব বোঝাপড়া

বরিশালে পুকুরে শতবর্ষী গজার মানুষ আর মাছে নীরব বোঝাপড়া

নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর...

নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর...

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

আরও পড়ুন

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম