Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগামীর বাংলাদেশ হবে দুঃশাসনমুক্ত: ডা. জাহিদ

Icon

দিনাজপুর ও হাকিমপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

আগামীর বাংলাদেশ হবে দুঃশাসনমুক্ত: ডা. জাহিদ

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে ধনী, গরিব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যদি উন্নতি হয়, তবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আধুনিক বাংলাদেশ হবে। যারা লুটে পুটে খেয়েছে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ জিয়ার ইতিহাস, খালেদা জিয়ার ইতিহাস সুখে-দুখে জনগণের পাশে থাকার ইতিহাস। 

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে নাকি গণভোট হতে হবে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। আগামীর বাংলাদেশ হবে দুঃশাসনমুক্ত বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক এলাহী চৌধুরী রুবেল, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম