Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে আসামির বাড়িতে পুলিশ, সকালে মিলল লাশ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম

গভীর রাতে আসামির বাড়িতে পুলিশ, সকালে মিলল লাশ

Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযান চালায় পুলিশ। আসামি পালিয়ে যাওয়ায় পুলিশ ফিরে আসে। আর সকালে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাদাদ মো. সায়েমকে (৫০) ধরতে অভিযান চালায় এসআই মানিকের নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশ।

কিন্তু বাড়িতে থাকা সায়েম ঘর থেকে বের না হলে পুলিশ গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করতে চাইলে সে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আসামিকে ধরতে না পেরে কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে আসে।

পুলিশ চলে এলেও আবু সাদাদ সায়েম বাড়িতে না ফিরলে তাকে খুঁজতে বের হন তার বৃদ্ধ পিতা মোসলেম উদ্দিন বিল্লাল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বাড়ির পেছনে ধানখেতে ছেলের ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, এসআই মানিকের সহযোগিতায় বাদীপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে ধানখেতে ফেলে রেখে যায়। অথচ মামলায় আমাদের গ্রেফতার করবে না বলে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন এসআাই মানিক। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

হালুয়াঘাট থানার এসআই মানিক মিয়া আসামি ধরতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।

ওসি হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ আসামি গ্রেফতারের জন্য আসতেই পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম