Logo
Logo
×
   

সারাদেশ

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষি গুরুতর আহত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষি গুরুতর আহত

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফপাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফপাড়া এলাকায় জুমখেতে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের রুইফপাড়া এলাকায় পাহাড়ে জুমখেতে চাষ করা কলার ছড়ি কাটতে গেলে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে আক্রমণ করে। এ সময় কাইং প্রে ম্রোর (৩৪) চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুমখেতে লাগানো কলার বাগানে কলার ছড়ি সংগ্রহের কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন।

স্থানীয়দের ধারণা, ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান, চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষিকে হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হওয়ার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .