Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনের

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনের

মৃতদের বাড়িতে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুর গোসাইরহাটে পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন। 

মৃতরা হলেন- উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া গ্রামের খোরশেদ দপ্তরীর ছেলে আলমগীর দপ্তরী (৫২) এবং একই এলাকার হানিফা মোল্লার ছেলে নুরে আলম মোল্লা (৪০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পাশের বিলের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচেন তারা। এ সময় অসাবধানতাবশত নুরে আলম ও আলমগীর বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে সহপাঠী ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নুরে আলমের ছেলে নিরব বলেন, সোমবার রাতে আমার বাবা আলমগীর কাকার সঙ্গে পাশের বকাউলপাড়ার বিলে একটি পুকুরে মাছ ধরতে যান। বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন দেন মা। তাকে বাবা ফিরতে দেরি হবে বলে জানান। আমি ফজরের নামাজ পড়ে বিলে গিয়ে দেখি বাবা ও আলমগীর কাকা কারেন্টের আর্থিংয়ের রড ধরা অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমি দৌড়ে কারেন্টের মেইন সুইচ বন্ধ করে লোকজন ডাক দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম