Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে ৩ সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

শ্রীপুরে ৩ সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের মামলায় জড়ানো তিন সাংবাদিক। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম  সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে কোনো প্রকার তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক ওই তিন সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ওই তিন সাংবাদিককে পুলিশি হয়রানি না করা এবং মামলা হতে অবিলম্বে অব্যাহতি দেওয়ারও দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, শ্রীপুর সাব-রেজিস্টি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে গত ৩০ অক্টোবর শ্রীপুর থানায় ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

একটি স্বার্থান্বেষী মহলের  প্ররোচনায় ষড়যন্ত্রমূলকভাবে তিন সাংবাদিকের নাম ওই মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদালতে মামলা করায় বৃদ্ধাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠাল পুলিশ

আদালতে মামলা করায় বৃদ্ধাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠাল পুলিশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

জুলাই গণ-অভ্যুত্থান মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরও পড়ুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম