গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের হালুয়াঘাটে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ৩টি পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন।
রোববার সকালে স্থানীয় হোটেল ইমেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির প্রমুখ।
