Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনি আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) ও শিল্পাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

নির্বাচনি আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: যুগান্তর

Advertisement

উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধ করেছে বিএনপি। 

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়। 

জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইলের একাংশ) সৃষ্টি করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট নতুন আসন বাতিল করে। এই রায় বাতিল চেয়ে গাজীপুর ৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে আজ পৃথক তিনটি মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন। এ সময় ৬ আসনের এমপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা।   

টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এশিয়া পেট্রোল পাম্প এলাকায় জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলছে। 

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের ওপর পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

সাজেকে হামলার প্রতিবাদে ২ জেলায় সড়ক অবরোধের ডাক

সাজেকে হামলার প্রতিবাদে ২ জেলায় সড়ক অবরোধের ডাক

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম