Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ফাইল ছবি

Advertisement

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়ে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টায় সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম